ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে উত্তাল ইসরাইল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৪,  11:13 AM

news image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তেলআবিব, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হার্জলিয়াতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি আগাম নির্বাচনের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে বন্দী ১৩৪ ইসরায়েলি নাগরিককে মুক্ত করার দাবিও জানানো হয়। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। বিক্ষোভে অংশ নিয়ে জিম্মি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, আমার ছেলে এবং অন্য জিম্মিরা কী অবস্থায় আছে, সেই চিন্তায় ১৭৬ দিন ধরে অন্য কিছু ভাবতে পারি না। জিম্মি বিনিময় চুক্তিতে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, তাকে ইসরাইলের জনগণ ক্ষমা করবেন না। বিক্ষোভে অংশ নেন প্রায় ৫৪ দিন আগে মুক্তি পাওয়া জিম্মি রাজ বেন-আমি। তিনি বলেন, হামাসের হাতে জিম্মি সবাই বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমরা থামব না। এদিকে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ কর্মকর্তারা শহরের কিরিয়া সামরিক সদর দপ্তরের প্রবেশদ্বার বিগিন গেটে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভ দমনে জলকামানও ব্যবহার করা হয়। এ ছাড়া বিক্ষোভকারীদের মধ্য থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান ও আলজাজিরার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম