ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিকল্প খেলার মাঠ খোঁজার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  1:59 PM

news image

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কি না, সে ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ওই এলাকায় শিশুদের খেলার জন্য বিকল্প মাঠ খুঁজতে সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমাদের সময়ে যেখানে খেলাধুলা করতাম, সেই অবস্থাটা এখন আর নেই। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কষ্ট বোধ করি। মূল কারণ আমাদের নগরায়ন, আমাদের জায়গা কম। কলাবাগান প্রসঙ্গ যখন আসে, আমরা যাই কিছু বলি, গুরুত্বের দিক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় দায়িত্ব থাকে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে সব কিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি প্রচেষ্টা। ভাড়া ভবনে থানা পরিচালনা হচ্ছে।

মাঠে থানা নির্মাণ নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিসি মহোদয় জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে বরাদ্দ দিয়েছে কলাবাগান থানাকে। সমস্ত প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মান করতে যায়, তখন খেলার মাঠের দাবিতে...আমাদের মেয়র বলেছেন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে। তিনি আরও বলেন, আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক এবং খেলার মাঠ যেন থাকে, সে জন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। যদি না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীরও এটা অতীব জরুরি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নিব, কী করা যায়। এদিকে খেলার মাঠে থানার ভবন নির্মাণের বিরুদ্ধে আইনি লড়াই করবেন বিশিষ্টজনরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তারা। বলেন, সরকারি কাজের অজুহাতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো নাগরিককে আটক রাখার সুযোগ নেই।  এই ইস্যুতে পুলিশের ভূমিকার সমালোচনা করে সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে হয়রানি না করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। ১২ ঘন্টা আটকে রাখার পর মুচলেকা নিয়ে গত মধ্যরাতে সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দেয় পুলিশ। তেতুলতলা মাঠে থানার স্থায়ী ভবন নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম