ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

বিএসটিআই ১১টি বিভাগীয় কার্যালয়ের মধ্যে প্রথম স্থানে রংপুর বিভাগ

#

১১ অক্টোবর, ২০২৩,  9:13 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সাফল্যের ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয়ে বিএসটিআই প্রথম এবং বিএসটিআই’র ১১টি অফিসের মধ্যে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এপিএ’ তে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২ টি সংস্থা/দপ্তরের মধ্যে ২০২২-২৩ এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৯৯.৭৮ পেয়ে গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে। আবার ২০২২-২৩ অর্থবছরে বিএসটিআই’র আওতাধীন ১১(এগারো) টি অফিসসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে শতকরা ৯৮.৮০ পেয়ে এপিএ তে পূর্বের ধারাবাহিকতায় বিএসটিআই প্রথম স্থান অর্জন করেছে। রংপুর বিএসটিআই অফিসের প্রথম স্থান অর্জন সম্পর্কে রংপুর বিএসটিআই’র বিভাগীয় উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ জানান, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস জনস্বার্থে এই শ্রেষ্ঠত্বের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে। এজন্য তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে সুচারুভাবে সুসম্পন্ন করতে অনুরোধ জানান। সেই সাথে অত্র বিভাগের সকল সরকারী ও বেসরকারী অফিস এবং স্টেকহোল্ডারসহ সাধারণ জনগণের আন্তরিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম