ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে ২ মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

#

২৭ এপ্রিল, ২০২৪,  10:42 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসনের সহায়তায় গাইবান্ধা শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এতে অবৈধভাবে মিষ্টি উৎপাদন করায় ২ মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ২৫ এপ্রিল গাইবান্ধা শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও জ্বালানি তেল সরবরাহকারী পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় মিষ্টি পণ্যের অনুকূলে পণ্য বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় গাইবান্ধা সদর থানাধীন সার্কুলার রোডস্থ মেসার্স রমেশ সুইটস্ এবং একই অপরাধে ২নং রেলগেট এলাকার মেসার্স গাইবান্ধা সুইটস্ নামের  প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানদুটিকে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪ (১) /৪১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়া অভিযান কালে গাইবান্ধা সদরের বাসস্ট্যান্ড এলাকার এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশনের ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিক পাওয়া যায়।  ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর পরিদর্শক (মেট্রোলজি) আলমাস মিয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম