ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা.

#

১২ জুন, ২০২৪,  12:47 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর ও বদরগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ১০ জুন বদরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।   উক্ত মোবাইল কোর্ট অভিযানে বদরগঞ্জ উপজেলার পুরাতন বাজারে মামুন সুইটস ও ননী গোপাল মিষ্টান্ন ভান্ডারে দই পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় এবং সঠিক তথ্যসমৃদ্ধ মোড়ক ব্যবহার না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।  বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজলী মিষ্টান্ন ভাণ্ডার এন্ড হোটেল, তৃষ্ণা মিষ্টান্ন ভাণ্ডার, আরাফাত মিষ্টান্ন ভাণ্ডার নামক প্রতিষ্ঠান গুলোকে ১৫ দিনের মধ্যে তাদের উৎপাদিত মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, পরীক্ষক (মেট্রোলজি) সন্দীপ দাশ। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম