ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

বিএসটিআই'র অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সীলগালা ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  3:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে ১০টি অবৈধ সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত। ৪ টি প্রতিষ্ঠানের কারখানা সীলগালা ও ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালাসী চাঁদপাড়া এলাকার "মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ" একই থানাধীন দক্ষিণ রাজনগর (তুলাডাঙ্গা রোড) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, হেলিপ্যাড শিতাগ্রাম এর মেসার্স খান এন্টারপ্রাইজ, দিনাজপুর জেলার খামার বিষ্ণুগঞ্জ  খানসামা এলাকার মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, পঞ্চগড় জেলার সদর থানাধীন ফুটকীবাড়ী বাজার এর মেসার্স দোলা এন্টারপ্রাইজ, বোদা ফকিরপাড়া এলাকার মেসার্স তিন বোন প্রোডাক্টস, মাঝগ্রাম এলাকার মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, একই এলাকার মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, কুড়ালীপাড়া এলাকার মেসার্স আলম এন্ড ব্রাদার্স, পঞ্চগড় সদরের জগদল বাজার এলাকার মেসার্স আল আমিন এন্টারপ্রাইজ।  এ সময় ৪টি কারখানা সীলগালা করা হয়, যথাক্রমে- পঞ্চগড় জেলার সদর থানাধীন জালাসী চাঁদপাড়া এলাকার মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর (তুলাডাঙ্গা রোড) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, হেলিপ্যাড শিতাগ্রাম এর মেসার্স খান এন্টারপ্রাইজ, বোদা মাঝগ্রাম এলাকার মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ। এছাড়াও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পঞ্চগড় জেলার সদর থানাধীন দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, হেলিপ্যাড শিতাগ্রাম এর মেসার্স খান এন্টারপ্রাইজ, দিনাজপুর জেলার খামার বিষ্ণুগঞ্জ খানসামা এলাকার মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ। উল্লেখিত প্রতিষ্ঠান ৩টির স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে অবৈধ ভাবে সয়াবিন তৈল, উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে উক্ত অভিযানে আরোও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ, এবং ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম