ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিএসএফের গুলি : বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৫,  5:02 PM

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ৪ রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ। এ সময় সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে স্থানীয়রাও পাহারা দিতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এর ১ সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন। পরে পুশইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন। এ বিষয়ে সুবেদার আঞ্জু মিয়া বলেন, আজ ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ভারতীয় ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়ে দেয়।  তিনি আরও বলেন, পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালাগালি করে এবং গুলি চালায়। সীমান্তের ওপারে রাস্তার নিচে অসংখ্য বিএসএফ সদস্য অবস্থান নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম