ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

বিএসইসি চেয়ারম্যান শিবলীর পদত্যাগ

#

১১ আগস্ট, ২০২৪,  11:15 AM

news image

শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান  অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত‌্যাগ করেছেন।  শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দাপ্তরিক সফরে বিদেশে ছিলেন। গত সোমবারের সাধারণ ছুটির পর মঙ্গলবার থেকে দেশে থাকার পর একদিনও অফিস করেননি। এ পরিস্থিতিতে শনিবার তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের আগে শেষ মুহূর্তেও গত বৃহস্পতিবার তিনি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। বাজার সংশ্লিষ্টিরা বলছেন, সালমান এফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা করে দিতেই কার্যালয়ে না এসেও বাসায় বসে তিনি এ আদেশ জারি করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সংস্থায় নিয়োগপ্রাপ্ত ও নানা অনিয়মে যুক্ত সরকারি কর্মকর্তাদের অপসারণের দাবি উঠে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান বিচারপতিসহ অনেক সংস্থার প্রধান পদত্যাগ করেছেন। এ অবস্থায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগ না করলে সরকার তাকে অপসারণ করবে এমন গুঞ্জন উঠে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার আড়াই মাসের মাথায় পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান। চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালের ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এই অধ্যাপককে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান করা হয়। এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ারবাজারের উত্থান অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩০০ পয়েন্টের উপরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম