ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি: তারেক রহমান

#

২৬ জানুয়ারি, ২০২৫,  4:01 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই। দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে।  শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেকক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। তারেক রহমান আরও বলেন, কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কীভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায়, কীভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায়, কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা সম্ভব, কীভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়- অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম