ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  3:34 PM

news image

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে; মানুষকে বাসে পুড়িয়ে মারবে। তারা জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে না; তারা জনগণের কাছে নির্বাচন করতেও আসবে না। শুক্রবার (২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। বাজেট প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘২০০৬-’০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আমরা ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। বিএনপির সময় বাজেটে লেখা থাকতো শতকরা ৮০ ভাগ টাকা আসবে বিদেশ থেকে। আর ২০ টাকা দিবেন দেশের জনগণ। আজকে সে চিত্র পাল্টে গেছে। আজ বলতে পারি শতকরা ৮৩ ভাগ টাকা বাংলাদেশর জনগণ দেবে এ বাজেটে। আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, আমাদেরকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’ বর্তমানে দ্রব্যমূল্যে নিয়ে তিনি বলেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পেট্রোলের দাম কমানোর চেষ্টা করছি। এখনো সরকার ১৭ হাজার কোটি টাকা দ্রব্যমূল্যের ভর্তুকি দিচ্ছে। এগুলো আমরা সমন্বয় করবো।’ ড .ইউনুসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে সুদ খেয়ে তিনি ১২-১৩ কোম্পানি করেছেন। সরকারকে ট্যাক্স দেন না। এখন হাইকোর্ট তাকে ধরেছে ট্যাক্স দেয়ার জন্য। সেই সুদখোর বাংলাদেশের সম্পর্কে কুৎসা রটাচ্ছে। আপনাদেরকে সর্তক থাকতে হবে। আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেবেন না। যারা বাংলাদেশের স্বাধীনতা খর্ব করবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম