ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  12:38 PM

news image

নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে, এদিন সকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মেজর হাফিজ। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর মেজর হাফিজসহ তিনজনকে ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে মেজর হাফিজ শারীরিক অসুস্থতার জন্য ভারতে চিকিৎসাধীন থাকায় এতদিন আদালতে উপস্থিত হননি। গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন গুলশানের মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মেজর হাফিজসহ বেশ কয়েকজনের নামে মামলা হয়। পরে ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম