ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি নির্বাচনে না গেলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  1:07 PM

news image

বিএনপি নির্বাচনে না গেলে এবার কর্মীরাই তাদের গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে। ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে। বিএনপি নেতাদের উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷ তিনি বলেন, তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না৷ তাদের কথা ভাবেও না৷ বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷ তারা আন্দোলনের ভয় দেখাচ্ছে। কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম