ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি তাদেরই সিদ্ধান্ত : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  3:15 PM

news image

রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব ভালো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সব সময় সেটা করে আসছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি তাদেরই সিদ্ধান্ত। গণমানুষের সংগঠন ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকলে সেটি আর গণমানুষের সংগঠন থাকে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। হাছান মাহমুদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির আন্দোলনের কথা শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম