ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন

বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতা চায় নাই: নিজাম হাজারী

#

১৩ নভেম্বর, ২০২৩,  9:55 PM

news image

মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকার সমর্থনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ফেনী সরকারী কলেজ মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বিকেলে উপস্থিত নারীদের করতালির মাধ্যমে পায়রা ও বেলুন উড়িয়ে মহিলা সমাবেশে শুভ উদ্বোধন করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ওমরা হজ্বে গিয়ে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের এমপি ও ফেনীসহ দেশের মানুষকে যাতে মহান আল্লাহ ভালো রাখে নিরাপদে রাখে শান্তিতে রাখে, সেই জন্য দোয়া করেছি। বিগত ২৮ অক্টোবর একদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করছেন। আরেক দিকে শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য বিএনপি মহাসমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। সেইদিন তারা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এটা অত্যান্ত মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বিএনপি।  ১৯৭১ সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এই বিএনপি জামায়াত এদেশের স্বাধীনতা চায়নি। স্বাধীনতা চায় নাই বলেই দেশের উন্নয়ন তাদের ভালো লাগছে না। বিএনপি জামায়াত এদেশকে ধবংষের দারপ্রান্তে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা তা হতে দিব না। আগামীতে আমরা  ফেনীতে একটি মেডিকেল কলেজ দাবী করবো। যাতে ফেনীর ছেলে মেয়েরা ঘরে বসেই যেন ডাক্তার হতে পারে। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের দুঃখি মানুষকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। একদিনে ৫৬০ টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব সরকার। শেখ হাসিনা দেশে প্রথম সন্তানের আইডি কার্ডে পিতার সাথে মায়ের নাম অন্তর্ভূক্ত করেছেন। এ সময় আয়োজিত মহিলা সমাবেশে উপস্থিত সকল নারীরা দুই তোলে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। ফেনী পৌর আওয়ামীলীগের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল করিম শামিমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এক সময় ফেনীতে মা বোনেরা নিরাপদে ছিল না। আজকে নিজাম উদ্দিন হাজারীর এমপির নেতৃত্বে ফেনীর মা বোনেরা শান্তিতে আছে নিরাপদে আছে। আর কারো হাতে ফেনীর মানুষ নিরাপদ নয়। তিনি নিজাম উদ্দিন হাজারীকে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা, ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি দেল আফরোজ আক্তার, সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমিসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও ফেনী পৌর কাউন্সিলরবৃন্দ, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম