ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা: হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  11:50 PM

news image

বিএনপির এক দফা আন্দোলন বেলুনের মতো ফুটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ২০১৪-১৮ নির্বাচনেও তারা এক দফা দিয়েছিল, লাভ হয় নাই। এবারের এক দফার আন্দোলনও বেলুনের মতো ফুটে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগও একদফা দেবে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতির কোনো অধিকার নেই। যেকোন পরিস্তিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান হাছান মাহমুদ। একই অনুষ্ঠানে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়, আওয়ামী লীগের ভরসা জনগণ।  তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুসারে শেখ হাসিনার আধীনে। বিএনপি দেশের শত্রু, উন্নয়নের শত্রু তাদের রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান হানিফ। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শুরু হয়েছে এ শান্তি সমাবেশ। তবে এতে অংশ নিতে বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে জড়ো হন ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম