ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির সঙ্গে সংলাপে না বসার সিদ্ধান্তে অনড় আ.লীগ: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  8:00 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপে না বসার সিদ্ধান্তে এখনও অনড় অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। মঙ্গলবার (২৫ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কম্বোডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে দেশ নিরাপদ নয়, দেশের উন্নয়ন নিরাপদ নয়। তাই অপশক্তিকে রুখতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আর কোনো ছাড় দেওয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদাল চৌধুরী, সুজিত রায় নন্দীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম