ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  1:50 PM

news image

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক সেটা অনেক দিনের। জাপান আমাদের বাই লেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।

আজ আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যেসব বিষয় আছে, সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরও আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর যে হামলা-মামলার ঘটনা ঘটেছে, সেগুলো আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো বললাম সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষ হওয়ার পরপরই স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনার পর দিন সকালে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে চলতি মাসের ৭ ও ৮ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করে বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে তারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম