ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২৬,  12:32 PM

news image

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে এই কর্মশালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম