ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের নেতাদের সজাগ থাকার আহবান : পলিন

#

১৯ আগস্ট, ২০২৩,  4:21 PM

news image

একে মিলন: বিএনপি"র সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সুনামগঞ্জ  জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (১৯ আগষ্ট) ১১ টার দিকে পৌর শহরের রমিজ বিপনি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,অ্যাডভোকেট চাঁন মিয়া, শংকর চন্দ্র দাস, হাজী আবুল কালাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অমল কর, অ্যাডভোকেট শুকুর আলী,সীতেষ তালুকদার মজ্ঞু,  অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী, রনজিত চৌধুরী রাজন  সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা। এ সময় শান্তি সমাবেশে নোমান বখত পলিন নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকারের  সফল রাষ্ট্রানায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়। আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশেল আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম