ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ইসলামপুরে

#

১৯ জুন, ২০২৫,  6:14 PM

news image

কাজী জীবন আহমেদ : সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের পরিকল্পনা ও নির্দেশনায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারণা কর্মসূচি পালিত হয়। জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের তত্ত্বাবধানে ইসলামপুর সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল । ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের সাথে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমন্ডিত করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম