ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে : জ্বালানিমন্ত্রী ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ তেলের দাম ফের ১০০ ডলারের উপরে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  3:32 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপিই একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম