ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী স্মার্টফোন মানুষের সাধের মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: তারেক রহমান ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি, দলগুলোর বেস ক্যাম্পে ব্যস্ততা রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বরগুনার ​বামনায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

বিএনপির নেতৃত্ব নিয়ে আ.লীগ মিথ্যা তথ্য দিচ্ছে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২২,  8:39 PM

news image

মানুষকে বিভ্রান্ত করতে বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথ্যা তথ্য দিচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।  বিএনপি নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, উনার তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এতদিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে, তাহলে উনাদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে।

মির্জা ফখরুল বলেন, এটা দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপির নেতা এখনও জীবিত আছেন, আর তিনি হচ্ছেন আমাদের খালেদা জিয়া। তার অসুস্থতার কারণে, তার অনুপস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও তারেক রহমান। ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনি এই কথাগুলো বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কোনও দ্বিধায় বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে। তারেক রহমানকে দেশে আনবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম