ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  8:05 PM

news image

সমালোচনা বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।

আইন-শৃঙ্খলা, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে। ফ্রি-ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। সমালোচনা না করে আসুন নির্বাচনে লড়াই করি। তিনি বলেন, বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সাথে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, এরপরও বাংলাদেশের মানুষ ভালো আছে। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি। শতভাগ দুর্নীতিমুক্ত ভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ হয়েছে। আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম