ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড সহ্য করা হবে না : ইনু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৩,  7:57 PM

news image

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো অবস্থাতেই সংবিধান বানচালসহ বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাস সহ্য করা হবে না। রোববার (৯ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃশর্তে বের করে আনায় তাদের লক্ষ্য। নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে, নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায় এবং পরে একটি অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। এ সময় আহাম্মেদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম