ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে স্বতন্ত্র প্রার্থী: শিল্পমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৪,  12:55 PM

news image

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে স্বতন্ত্র প্রার্থী। নৌকার গণজোয়ারে তারা ভীত হয়ে গেছে। নৌকার ভোট ব্যাংক হিসেবে পরিচিত কেন্দ্রগুলোতে তারা নিজেরা সমস্যা করে আওয়ামী লীগকে দোষ দিচ্ছে। তারা নিজেরা সিল মেরে নৌকার নেতাকর্মীদের ঘাড়ে দোষ দিয়ে বিদেশিদের কাছে প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর ভাই এনামুল হক দোলন। তিনি স্বর্ণ ব্যবসার আড়ালে বিএনপির ও তারেক জিয়ার ডোনার হিসেবে কাজ করছেন। ঢাকার পল্টনে বিএনপির বর্বরতায় পুলিশ নিহতের ঘটনায় তিনি জড়িত। তিনি নৌকার ভোটারদের হুমকি দিচ্ছেন, তাদের মারধর করছেন ও নৌকার ক্যাম্প ভাঙচুর করছেন।  তিনি বলেন, মনোহরদী, বেলাবতে অরাজকতা করে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। তার বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে তার দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। তিনি আরও বলেন, দেশে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন।  তারা সবাই স্বাধীনতা ও উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিচ্ছেন। নরসিংদীর ৫টি আসনেই বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম