ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই: অধ্যাপক মো. রেজাউল করিম

#

২০ মার্চ, ২০২৫,  11:34 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই জানিয়ে, নারায়ণগঞ্জ-৩ আসনের তিন বারের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিতগুলোতে থাকার আহবান জানিয়েছেন।  সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অংঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা বিএনপি'র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি'র সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলমসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম