ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বাস স্টপেজে গণপরিবহনের ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  2:51 PM

news image

ছবি : সংগৃহীত 
বাস থামার নির্দিষ্ট স্থানগুলোতে এবং যাত্রীদের নিকট সহজেই দৃশ্যমান হয় এমনভাবে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএ’র প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।   সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু তালেব।

তিনি জানান, রুলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারার ব্যর্থতা, আইনের ৩৪(৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা প্রকাশ্য স্থান ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা এবং আইনের ৩৪(৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের নিকট হইতে বাস মালিক, কন্টাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনী ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম