ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে নিহত ৩, আহত ৯

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৪,  10:57 AM

news image

লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন, তাদের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দিবাগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। নিহতরা হলেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)।   জানা গেছে, হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে এবং সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে। আহত ৯ জনের মধ্যে একজন জেলার রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের আবদুল মালেকের ছেলে শহিদ উল্যা (৪৯)। বাকি ৮ জনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে আহত এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন। তিনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫-৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছি। এদের মধ্যে কারো হাত, করো পা, কারো জিহ্বা, কারো বুকে আঘাত লেগেছে। একজনের পা ও একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম