ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

বার কাউন্সিলের নির্বাচন ২৫ মে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  10:17 AM

news image

আইনজীবীদের সনদ প্রদান ও সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বার কাউন্সিলের ১৪ জন সদস্য নির্বাচনের এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ২১ মার্চ এ গেজেট প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণে একটি করে ভোট কেন্দ্র থাকবে। এছাড়া বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালত সমূহের প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোটকেন্দ্র থাকবে। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচন হয়েছিলো। ওই নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছে সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো মাত্র দু’টি আসন। গেজেট অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল আগামী ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ এপ্রিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম