ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বামনায় বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয় করণের দাবীতে মানববন্ধন

#

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  1:10 AM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বামনায় বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বেসরকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ২২টি বেসরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষকরা অংশ গ্রহণ করেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক সাংবাদিক মো.জাকির হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ ইউনুস আলী, উপাধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন তালুকদার, লক্ষীপুরা দাখিল মাদ্রাসার সুপার মাও.মো.মফিদুল ইসলাম, লাতাবুনিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও.মো.মাহবুবুর রহমান, খোলপটুয়া মাহমুদিয়া আলীম মাদরাসার প্রভাষক মো.আবু বকর সিদ্দিক, জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে  শিক্ষক  প্রতিনিধি অধ্যক্ষ মাও.মুহাম্মদ ইউনুস আলী ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের বরাবরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আল ইমরানের কাছে স্মারকলিপি পেশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম