ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বামনায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

#

০৬ জানুয়ারি, ২০২৪,  8:51 PM

news image

নূর হোসেন, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি পেট্রোল ও একটি ফার্ম্মেসী সম্পূর্ন ভষ্মিভুত হয়েছে। স্থানীয়দের অভিযোগ আগামীকাল রবিবার জাতীয় সংসদ নির্বাচনে জনমনে ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্ত্বরা রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারী) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিন রামনা গ্রামের বামনা-ফুলঝুড়ি খেয়াঘাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে রামনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পেট্রোল ডিজেলে দোকান ও ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সহসভাপতি আলআমীন হোসেন এর ফার্ম্মেসী সর্ম্পূন ভষ্মিভুত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনার খবর বামনা ফায়ার সার্ভিস ষ্টেশনে কেউ অবিহিত করেননি বলে বামনা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে জানিয়েছেন সেখানের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ. বাছেত। তিনি আরো জানান, তাদের অবহিত করা হলে অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক তথ্য জানা সম্ভব হতো। বামনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৪টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা টের পেয়ে তারা ডাকচিৎকার দিলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে  আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে আগুন নিয়ন্ত্রনে আসার পূর্বেই দুটি দোকান সম্পূর্ন ভষ্মিভুত হয়ে যায়।  অগ্নিকান্ডে ভষ্মিভুত হওয়া ফার্ম্মেসী মালিক যুবলীগ নেতা আল-আমীন বলেন, আমি আওয়ামীলীগের সক্রিয় কর্মী। আগামীকাল নির্বাচনে জনগনের মনে আতঙ্কসৃষ্টির জন্য হয়তো আমাদের দুটি দোকানে বিএনপি জামাত সমর্থকরা অগ্নি সংযোগ করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, রামনা ইউনিয়নে জামায়াতের তৎপরতা বেশী। তারা ২০১৩ সালে পুলিশসদস্যদের পিটিয়ে আহত করেছিলো। গত ৩ ডিসেম্বর একটি অটো রিক্সায় অগ্নিসংযোগ করেছে। পুনরায় তারা নির্বাচনে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুটি দোকানে অগ্নি সংযোগ করেছে। এ ব্যপারে বামনা থানার অফিসার ইন চার্জ তুষার কান্তি মন্ডল জানান, প্রাথমি ভাবে ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় এসেছেন। তারা অভিযোগ দিলে আমরা ঘটনাটি তদন্ত করে সঠিক তথ্য বের করতে পারবো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম