ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বামনায় অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

#

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  2:13 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনা উপজেলায় অটোচালক মো. আজিজুল সিকদারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বামনা উপজেলা গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নিহত আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজুল সিকদার (২৫) উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি অটো রিকশা চালক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাইফুল ইসলাম (৩৫) ও হৃদয় হাওলাদার (২২) নামের দুই যুবক তাকে অটোরিকশাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পথচারী এক ব্যক্তি রক্ত দেখে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে পুলিশকে জানায়। খবর পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই রাতেই অভিযান চালিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের পিতা মো. ফারুক সিকদার ও মা মরিয়ম বেগম। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির ২ নং ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আনিসুজ্জামান দুলাল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্যরা। বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ড শুধু আজিজুলের পরিবার নয়, সমগ্র এলাকার মানুষকে মর্মাহত করেছে। আমরা এ হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ফাঁসি দাবি করছি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম