ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন ফরিদপুর-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী ৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১ রামজানে ওজন নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

বামনায় সেচ্ছাসেবী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

#

১৬ অক্টোবর, ২০২৪,  9:11 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত হয়েছে সেচ্ছাসেবী সম্মেলন। আজ বুধবার(১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বামনা উপজেলা পরিষদ হল রুমে সকল সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নৌ বাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জাকির হোসেন, বামনা থানা এস আই তদন্ত মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সম্মেলনে গত ৫আগস্টের পরে সংকটময় পরিস্থিতিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার বিষয় বক্তারা আলোকপাত করেন। সম্মেলনে উপস্থিত ছিল রেড ক্রিসেন্ট বিডি ক্লিন আলোকিত সমাজ এস,এ, টি,এফ সহ অন্যান্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
সংগঠনগুলোর প্রতিনিধিরা উল্লেখ করেন ৫ আগস্ট এর পরে সবাই যেভাবে একত্রে কাজ করেছেন, পূর্বে তারা সেভাবে একসাথে কাজ করতে পারেননি বিভিন্ন রাজনৈতিক বাঁধার সম্মুখীন হয়েছেন। সংগঠনগুলো একে অপরের সাথে সমন্বয় সাধন সম্ভব হয়নি। বিগত আড়াই মাস তারা একসাথে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। ভবিষ্যতেও তারা এভাবেই একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করতে চান। সভায় বক্তারা স্বেচ্ছাসেবকদের একসাথে কাজ করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে সেচ্ছাসেবক সৈয়দ এম এম নাহিদ হাসান সাত দফা প্রস্তাব উত্থাপন করেন। সকলে একসাথে চলার জন্য নতুন প্লাটফর্মের কার্যক্রম ও রূপরেখা সম্পর্কে তিনি আলোকপাত করেন। শিঘ্রই সকলের সাথে আলোচনার মাধ্যমে নতুন প্লাটফর্মের নাম ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম