ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:05 PM

news image

গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নাইম হোসেন হৃদয় নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশ নেন তিনি। নাইম হোসেন উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। নাইম হোসেন হৃদয় বলেন, বাবার ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হবো। কিন্তু বাবার সে স্বপ্ন পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যৎ। জানা যায়, নাইম হোসেন হৃদয়ের বাবা মনিরুজ্জামান মোল্যা সোমবার রাতে স্ট্রোক করে মারা যান। নাইমের পরীক্ষা শেষ হলে মনিরুজ্জামান মোল্যার মরদেহ দাফন করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব অচিন্ত্য কুমার বিশ্বাস। তিনি বলেন, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি সবার সঙ্গে বসে পরীক্ষা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম