ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ চিকেনস নেক নিয়ে মোদির উদ্বেগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা নতুন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আজ হরমুজ নয়, শুধুমাত্র ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণা, কার্যকর আজ থেকেই

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক নিহত

#

১৬ নভেম্বর, ২০২৩,  1:10 PM

news image

হ্লাথোয়াইচিং মার্মা: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।একই ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ রশিদ (৬০) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড  কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) ওই এলাকার বাসিন্দা।  স্থানীয় সুত্রে জানাযায়, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিস বাউন্ডারির পাশে একটি ট্রাক পিরোজপুর (ট ১১-০৩১৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ট্রাকে থাকা তিন জনের মধ্যে দুই জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের  উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক  এই ঘটনায় গুরুত্বর আহত আহম্মদ রশিদকে  (৬০) মৃত ঘোষণা করেন। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর  রহমান,জানান দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় আহমেদ রশিদ (৬০)  জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) নামে তিন জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আইনি প্রক্রিয়া চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম