ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৫,  12:36 PM

news image

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের দুজনসহ মোট তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। পু‌লিশ ও স্থানীয়রা জানান, পাড়াটির পাশে এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। সেসময় তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলেও বাকি দুইজনের মরদেহ এখ‌নও ঘটনাস্থ‌লেই রয়েছে।  বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নকার তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ ম্রো নারী মারা গেছেন। এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।  তিনি আরও বলেন, অপর দুজনে‌র লাশ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম