ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

বান্দরবানের রুমায় অভ্যন্তরীণ গাড়ি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৪,  9:35 PM

news image

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল থেকে এ অবস্থায় অঞ্চলটিতে অভ্যন্তরীণ সকল যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বাজারের এক ব্যবসায়ী বলেন, রুমায় ব্যাংক হামলার ঘটনায় আতঙ্কে বাজার এলাকায় অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। ‘নববর্ষ বরণে ও মঙ্গল শোভাযাত্রায় কোনো বিধি নিষেধ মানা হবে না’ রুমা বাজার সমিতির কর্তব্যরত সদস্য জানান, বাজার এলাকায় জনগণের উপস্থিতি অনেকাংশে কম থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীণ সকল যান চলাচলও বন্ধ রয়েছে। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও গুলির শব্দ শোনা যায়নি। মালিক সমিতির লাইনম্যান মো. জাকির জানান, সকাল থেকে বান্দরবান-রুমায় গণপরিবহন চলাচল করলেও উপজেলার অভ্যন্তরীণ সকল প্রাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, বাজার এলাকায় আংশিক দোকান বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম