ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বাধ্য হয়ে কুয়ার নোংরা পানি খেতে হচ্ছে গাজাবাসীকে: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  5:03 PM

news image

ইসরায়েলের গাজা অবরোধের কারণে উপত্যকাটিতে সুপেয় পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে কুয়ার নোংরা পানি খেতে হচ্ছে গাজাবাসীকে। শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এ তথ্য জানিয়েছেন। খবর: আল-জাজিরা ফিলিপ লাজারিনি বলেন, গাজায় সুপেয় পানি ফুরিয়ে যাচ্ছে। ফলে তাদের বাধ্য হয়ে কুয়ার নোংরা পানি খেতে হচ্ছে। এতে নানা রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় সুপেয় পানির জন্য গাজায় জ্বালানি সরবরাহ জরুরি। তিনি আরও বলেন, এটা জীবন-মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ দুই মিলিয়নের বেশি মানুষ সুপেয় পানির সংকটে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, এক সপ্তাহ ধরে গাজায় কোনো মানবিক সহায়তার অনুমতি দেওয়া হয়নি। লাজারিনি বলেন, ‘আমাদের এখন গাজায় জ্বালানি সরবরাহ করা জরুরি।কারণ সুপেয় পানির একমাত্র উপায় হল জ্বালানি। যদি তা না হয়, মানুষ মারাত্মক পানিশূন্যতায় মারা যেতে শুরু করবে। শিশু, বয়স্ক ও নারীরা বেশি বিপদে পড়বে। তাই আমি মানবিক সহায়তার জন্য এখনই অবরোধ প্রত্যাহারের অনুরোধ করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম