ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বাড্ডা থেকে পল্লবীতে ডেকে এনে তরুণকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  9:20 PM

news image

রাজধানীর বাড্ডা থেকে কৌশলে পল্লবী এলাকায় ডেকে এনে পাভেল খান নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রেববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পল্লবী সুখনগরে একটি পুকুর থেকে ২৫ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। নিহত পাভেল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শায়েস্তা খানের ছেলে। তিনি বাড্ডার পাঁচতলাবাজার এলাকায় থাকতেন। কাজ করতেন বাসচালকের সহকারী হিসেবে। তার নামে থানায় একাধিক মামলা আছে।বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি অপূর্ব হাসান জানান, খুন করার জন্যই পাভেলকে কৌশলে বাড্ডা থেকে পল্লবী এলাকায় ডেকে আনা হয়। পরে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলা দেওয়া হয়। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় পল্লবী থানা একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকারীদের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম