ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির পাশের খেতে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা লাশ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  7:03 PM

news image

মাগুরার মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের কালামশে মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন— সবুজ (৩২) ও হৃদয় (১৭)। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম