ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বাড়লো কোরবানি পশুর চামড়ার দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  8:34 PM

news image

রাজধানীতে প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ থেকে ৫২ টাকা, আর ঢাকার বাইরের জন্য ধরা হয়েছে ৪০ থেকে ৪৪ টাকা। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে চামড়া খাতের ব্যবসায়ীদের বৈঠকে এই দর নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়া একই থাকবে। নতুন দামে খাসির চামড়ায় দাম বাড়লো ৩ টাকা। সভায় জানানো হয়, বেঁধে দেওয়া দর যাতে কার্যকর হয়, সেজন্যে মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকি থাকবে। এছাড়া লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্যে কোরবানিদাতাদের উদ্বুদ্ধ করার কথাও জানান মন্ত্রী। এ বিষয়ে প্রশাসনকেও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম