ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৩,  6:11 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে মাসহ দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মধ্যে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম