ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

বাজারে মোটা চালের দাম বাড়েনি : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:30 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিল থেকে বোরো ধান ও চাল শুরু সংগ্রহ মৌসুম শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত । এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। ২০২১ সালে ধান চালের দাম একই ছিল। তিনি বলেন, দেশের বাজারে মোটা চালের দাম বাড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতির দিকে। মোটা চালের অধিকাংশ নন হিউম্যান কনজামশনে চলে যাওয়ায় এবং মানুষের খাদ্যাভাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে। একারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে। এসময় তিনি সরু ধানের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, আসন্ন বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে ৬.৫০ লাখ মেট্রিক টন ধান, ১১.০০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ০.৫০ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উৎপাদন বাড়াতে ইতোমধ্যে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। নতুন উদ্ভাবিত দুটি জাত ব্রি-৮৯ ও ব্রি-৯২ বোরো ধানের উৎপাদন সম্প্রসারণ করা হচ্ছে। এই প্রজাতির উৎপাদন বেশি হবে এবং চালও সরু হবে। এ ছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ধানের চাষ বাড়ানো হচ্ছে। সভায় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সংগ্রহ লক্ষমাত্রা ও মূল্য নিরর্ধারণ যৌক্তিক হয়েছে। এতে কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত হবে। সভায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য সচিব এবং মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মতামত তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম