ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বাজারের অস্থিরতায় বিপণনকে দায়ী করলেন ভোক্তার ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৩,  10:42 PM

news image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, বিপণন ব্যবস্থার ত্রুটির কারণে অদৃশ্য হাতের কারসাজিতে সরবরাহ কমিয়ে দিয়ে বাজারকে অস্থির করা হচ্ছে। বিপণন ব্যবস্থার ত্রুটির কারণেই বাজারের অস্থিরতা কাটছে না। এ জন্য ৮টি কোম্পানির বিরুদ্ধে রায় প্রস্তুত করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্কের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তার ডিজি। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মূল্য নির্ধারণ করে দেয়া যায় না। বাজার নিজস্ব গতিতে চলবে। তবে বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী রয়েছে। মূলত তাদের বিরুদ্ধেই সরকারের অবস্থান। আলুর দাম প্রসঙ্গে ভোক্তার ডিজি বলেন, আলুর মূল্য বৃদ্ধির কোনো কারণ থাকতে পারে না। এসময় এলসি (ঋণপত্র) সংকট থাকার বিষয়টিও স্বীকার করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম