ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

বাঙালি সংস্কৃতি ধারণ করেই এগিয়ে যেতে হবে: ভূমিমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  10:07 PM

news image

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রোববার (৯ জুন) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে শিব পার্বতী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, এই বাংলায় যেমন নবাব সিরাজ উদ দৌলা ছিলেন, তেমনি মীর জাফরও ছিল। তবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার। তাই আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম, সাবেক সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম