ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, দূরপাল্লার যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  12:11 PM

news image

বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার দাবিতে জেলাজুড়ে পালিত হচ্ছে তিনদিনের হরতাল কর্মসূচির প্রথম দিন। এতে দূরপাল্লার পরিবহন ও ট্রাক ছাড়া তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচল করত পারবে। সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট খোলা থাকবে বলে জানিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এমএ সালাম। এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম। প্রসঙ্গত, গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।  এরপর থেকে হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী। তাদের দাবি, যে কোন মূল্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেয়া হবে লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম