ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২৬,  4:51 PM

news image

ইরাকের রাজধানী বাগদাদে শনিবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণগুলো কাররাদা জেলায় ঘটেছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বাগদাদসহ ইরাকের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তাৎক্ষণিক কোনো স্পষ্ট তথ্য না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে দুপক্ষের বরাতে সত্যতা নিশ্চিত করা হয়। এই হামলার ঘোষণা আসে যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম