ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

বাখমুত নিয়ে সুখবর দিলেন জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২৩,  5:26 PM

news image

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে প্রতিদিন রাতে ব্রিফিং করা শুরু করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে সর্বশেষ খবর নিয়ে উপস্থিত হন জেলেনস্কি। আর সেই ভিডিওতে তিনি বিধ্বস্ত শহর বাখমুতের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, বাখমুত থেকে এমন খবর এসেছে— যে খবরের জন্য তারা সবাই অপেক্ষা করছিলেন। খবর রয়টার্সের। জেলেনস্কি বলেন, ‘আমি প্রত্যেক সেনা, আমাদের সব রক্ষক, নারী-পুরুষ সবার কাছে কৃতজ্ঞ— যারা আমাদের এই খবর দিয়েছে, যে খবরের জন্য আমরা অপেক্ষা করছিলাম। বাখমুতের সেনাদের অসাধারণ কাজ।’ তিনি বলেন, তাদের দুটি সেনা ইউনিট ‘দক্ষতার সঙ্গে, স্পষ্টভাবে, কার্যকরভাবে তাদের অবস্থান সমুন্নত করছে, দখলদারদের ধ্বংস করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’  তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনারা এখন যাই করছে না কেন সেগুলো নিয়েই ‘নিয়ন্ত্রীণহীন’ প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়া। এদিকে এর আগে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কে তাদের অবস্থান লক্ষ্য করে বড় হামলার চেষ্টা চালায় ইউক্রেনীয় সেনারা। এই হামলাকে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ হিসেবে দেখছেন অনেকে। যদিও কিয়েভে এ দাবি উড়িয়ে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম