ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বাউবি’র এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

#

২১ জুলাই, ২০২৩,  6:17 PM

news image

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস.এস.সি প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা  ২১ জুলাই ২০২৩ শুক্রবার বাউবি’র গাজীপুর ক্যাম্পাসসহ সারা দেশে ২০টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুর ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ভর্তি কমিটির সভাপতি ড. মোঃ জাকিরুল ইসলামও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ বছরই প্রথমবারের মত যাদের জেএসসি/৮ম শ্রেণী/ সমমানের সনদ নেই তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এসএসসিতে ভর্তির সুযোগ প্রদান করছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩ শত ৩০ জন । 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম