ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

বাংলামোটরে রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  7:15 PM

news image

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটের দিকে রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘রাহাত টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’ স্থানীয়রা জানান, রাহাত টাওয়ারের টপ ফ্লোর থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। তা দেখে ভবনে থাকা অনেক লোক তাড়াহুড়া করে নিচে নেমে আসেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম